ইবি প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর বাজারে শিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগকর্মী রাকিব ও প্রতিপক্ষের হামলায়লায় খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল নিহতের প্রতিবাদ ও হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন ও সাবেক সহসম্পাদক আরাফাতের নেতৃত্বে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে শেষ হয়। “আমার ভাই নিহত কেন প্রশাসন জবাব দে, জামায়াত-শিবির রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়, শিবির পাবি যেখানে জবাই হবে সেখানে” ইত্যাদি শ্লোগান দিয়ে নিহত ছাত্রলীগ নেতা রাকিব ও রাসেল হত্যার বিচারের দাবি জানান। উল্লেখ্য, গত রবিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১ নং আমানউল্লাপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রশিবিরের ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা রাকিব নিহত হয় গুলিবিদ্ধ হয় আরো কয়েকজন। একই দিনে খুলনা কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যায়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে