কুষ্টিয়া প্রতিনিধিঃ “সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু ইন্টার বিশ্ববিদ্যালয় চাম্পিয়নশিপ ২০২০ এর মশাল রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার প্রজ্বলন করা হয়।
মশাল প্রজ্জ্বলন কার্যক্রমটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. ইসমত আরা খাতুন, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম হাসিবুর রশিদ, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ বলেন ক্রীয়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল ধরনের অপশক্তিকে প্রতিহত করা সম্ভব।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























