বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগী ব্যাটমিন্টন টুর্নামেন্টে ছাত্রদের ইভেন্টে শিরোপা ছিনিয়ে নিল সমাজবিজ্ঞান বিভাগ। অন্যদিকে ছাত্রীদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কৃষি বিভাগ।


বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রীদের ইভেন্টে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষি বিভাগ। অপরদিকে ছাত্রদের ইভেন্টে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।ছাত্রীদের ইভেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ কৃষি বিভাগের ফাহিমা। ছাত্রদের ইভেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আব্দুল্লাহ।
খেলা শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহজাহান ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাক্টর বাবুল মন্ডল।
উল্লেখ্য যে, সমাজবিজ্ঞান বিভাগ টানা চার বছর ধরে শিরোপা অর্জন করে আসছে। এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ফাইনাল খেলায় সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা দর্শক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান মূখর পরিবেশ তৈরি করেছে।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

























