ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব) এর জেনারেল এডুকেশন বিভাগের উদ্যোগে Merciless Mayhem: The Bangladesh Genocide through Pakistani Eyes” তথ্যচিত্রটি প্রদর্শিত হয়।

এই তথ্যচিত্রে পরিচালক ফুয়াদ চৌধুরী অত্যন্ত দক্ষতার সাথে ১৯৭১ সালের গণহত্যা ও ১৯৭০ এর পাকিস্তানী সামরিক শাসনের ষড়যন্ত্র সহ ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোর সাক্ষাতকার তুলে ধরেছেন। ইউল্যাবের অধ্যাপক আব্দুল মান্নান তথ্যচিত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়াও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। ইউল্যাব আয়োজিত বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউল্যাব জেনারেল এডুকেশন বিভাগের প্রধান অধ্যাপক শাহনাজ হোসনে জাহান। ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে