বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর আইসিটি সেলের সাথে বিভিন্ন দপ্তর ও বিভাগের কার্যক্রম পরিচালনার জন্য সংযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ, ২০২০) বিকেল ৩টায় ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও বলেন, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের ডিজিটাল কার্যক্রমকে এগিয়ে নিতে বেরোবি’র আইসিটি সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আইসিটি সেলের কর্মশালায় রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডবিøউসি, পিএসসি (অব:) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো: মোরশেদ হোসেন। বক্তারা আশা প্রকাশ করেন আইসিটি সেলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে। তাঁরা বলেন, এজন্য বিশ^বিদ্যালয়ের সকল বিভাগসমূহের সাথে দপ্তরগুলোর প্রযুক্তিগতভাবে সমন্বয় সাধন দরকার।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিস্তারিত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বেরোবি আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন। আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলীর সঞ্চালনায় কর্মশালায় পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মোঃ আমিনুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: এরশাদুজ্জামান, নিখিল চন্দ্র বর্মণ, মো: শামসুল হকসহ একাডেমিক ও প্রশাসনিক শাখার কর্মকর্তাব্ন্দৃ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে