ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মঙ্গলবার দিনব্যাপী লোকপ্রশাসন বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লোকপ্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জুলফিকার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, দূর্ণীতিমুক্ত দেশ ও আইনের শাসন প্রতিষ্ঠায় লোকপ্রশাসন বিভাগের ভুমিকা অপরিসীম।

কারন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা জানে কিভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয়। তিনি বলেন, লোকপ্রশাসন বিভাগের স্নাতকরা দেশের প্রতিটি অঙ্গনে নিজেদের দক্ষতা, একাগ্রতা ও মেধার স্বাক্ষর রেখে দেশ পরিচালনায় অগ্রনী ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, লোকপ্রশাসন বিভাগ শুধু বৈচিত্রময় পিঠা উৎসব করেই আমাদের চমক দেয়নি বরং আজকের এই বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে লোকপ্রশাসন বিভাগ আরেকবার আমাদের চমক দিল। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, লোকপ্রশাসন বিভাগ শুধুমাত্র একটি বিভাগই নয় বরং এটি একটি সরকারী পলিসি বাস্তবায়নের প্রশিক্ষন কেন্দ্র। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিভাগটির গুরুত্ব অপরিসীম। তিনি বিভাগের ছাত্র-ছাত্রীদের ন্যায়পরায়নতা সাথে সমাজ ও দেশের জন্য নিজেকে উৎসর্গ করবার আহবান জানান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম বানু এবং লোকপ্রশাসন দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. রাকিবা ইয়াসমীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রফেসর ড. রাকিবা ইয়াসমীন, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. বেগম রোকসানা মিলি, প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন, প্রফেসর ড.মুন্সী মর্তুজা আলী, প্রফেসর ড. মোঃ ফকরুল ইসলামসহ বিভাগের সকল স্তরের শিক্ষক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ সাদিকুর রহমান ও শাম্মী আক্তার অন্তরা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে