রাবি প্রতিনিধিঃ শিবির পাইলেই গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করার আহবান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মী ও খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আহবান জানান তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে একই জায়গায় সমাবেশের মাধ্যমে শেষ হয়।এসময় রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু’র সঞ্চালনায় তিনি আরো বলেন, “কিছুদিন পরেই আমরা মুজিব বর্ষ পালন করতে যাচ্ছি। তার কয়েক দিন আগেই আমার ভাইয়ের রক্তে রঞ্জিত করা হয়েছে এই স্বাধীন বাংলার ভূখণ্ডকে। ইতিমধ্যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরমুক্ত করেছি। কিন্তু এই ভূখণ্ডকে তারা আবারো রক্তে রঞ্জিত করার পায়তারা করছে। জননেত্রী শেখ হাসিনার সরকার যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখনি সে একাত্তরের পরাজিত শক্তিরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের, যারা প্রগতিশীলতার চর্চায় বিশ্বাসী, যারা সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় নিয়ে কথা বলে, সে সংগঠনের নেতাকর্মীদের কুপিয়ে জখম করেছে, নিহত করেছে। আমি বলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটিমাত্র শিবির থাকবে না।

আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে বলে দিতে চাই সে আঘাতটি যেনো আমিই প্রথমে করি। আমাদেরও অনেক নেতাকর্মীকে তারা হাত-পায়ের রগ কেটে দিয়েছে, পঙ্গুত্ব বরণ করে তারা জীবন-মরণের সাথে পাঞ্জা লড়ছে। আমাদের রক্ত কি রক্ত নয়? আর কতো রক্ত গেলে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি শিবিরকে আপনারা কোথাও পান আপনারা তারে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমাদেরকে জানাবেন আমরা যেনো তাৎক্ষণিকভাবে তার জবাব দিতে পারি।”সমাবেশে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি, সহ-সম্পাদকরা সহ বিভিন্ন হল, বিভাগ, ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মেশকাত মিশু
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে