বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ পিঠা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম একটি উপাদান। গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে ধরে রাখার প্রচেষ্টায় আজ “পিঠা উৎসব ১৪২৬” আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।


এই পিঠা উৎসবে বাহারি নামে প্রায় ১০ টি স্টলে বিভিন্ন ধরনের বাঙালি পিঠার পসরা সাজিয়ে বসেছেন শীক্ষার্থীরা। এরমধ্যে উল্লেখযোগ্য কিছু পিঠা হলো- “দুধ পুলি, নয়নতারা, ডিম সুন্দরী , লবংঙ্গ লতিকা , রসপান, নারিকেল তকতি, চিংড়ি নকশী।”


প্রতিটি স্টল বাংলা বিভাগের বিভিন্ন ব্যাচের শীক্ষার্থীদের তত্ত্বাবধানে তৈরী করা হয়েছে।


বাংলা বিভাগের শিক্ষার্থী রিপন রায় বলেন-“বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্যেই আমাদের
এধরনের আয়োজন।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, “এধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি, আমাদের নতুন প্রজন্মের মধ্যে বাঙ্গালীয়ানা ধরে রাখার জন্য
এই ধরনের অনুষ্ঠান বাঞ্চনীয়।”


উল্লেখ যে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা পিঠা উৎসবে যোগ দিয়ে আনন্দ মূখর পরিবেশ সৃষ্টি করেছেন।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

























