রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিম্নমান সহকারী নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইলে উত্তরপত্রসহ এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরেছে পরীক্ষক। বহিষ্কারের পর তাকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার কুদরত-ই-খুদা একাডেমিক ভবনের ৪১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পরীক্ষার্থীর নাম মো. আশিকুর রহমান। তিনি রাজশাহীর ভদ্রা এলাকায় থাকেন। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।কক্ষে দায়িত্বরত পরীক্ষক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মালেক জালিয়াতি চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন একজনকে মোবাইলে উত্তরপত্রসহ হাতে নাতে ধরেছি। তাকে বহিষ্কার করা হয়েছে। এরপর প্রক্টর স্যারকে জানিয়েছি। তিনি বিষয়টি দেখছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, যেহেতু তাকে বহিষ্কারও করা হয়েছে। তাই ভবিষ্যতে এ ধরনের অপকর্মসহ কোন দুর্নীতির সঙ্গে যুক্ত হবে না এই শর্তে তার বাবার উপস্থিতিতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।#
মেশকাত মিশু
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























