বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ ভারতের দিল্লিতে সংখ্যালঘু মুসলিম হত্যার প্রতিবাদে আজ বশেমুরবিপ্রবিতে মানববন্ধন।
ভারতে মোদীর হিন্দুত্ববাদী বিজেপি সরকার গঠনের পর থেকেই সংখ্যালঘু মুসলিম নিয়মিত হত্যা ও নির্যাতন শুরু হয়। বর্তমান সময়ে মোদী সরকারের এই হত্যাযজ্ঞ বহুগুণ বেড়েছে, এবং গত কয়েক দিন যাবৎ দিল্লিতে মুসলিমদের উপর টানা নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।


আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটোকে রাস্তার দুপাশে শিক্ষার্থীরা দায়িড়ে মানববন্ধন করেন।এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন- “গত কয়েক দিন ধরে দিল্লিতে সাধারণ মুসলিম নাগরিকদের ঘর-বাড়ি এবং মসজিদে আগুন দিয়ে হত্যা করা ও বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা এসকল নির্যাতন ও হত্যার তীব্র নিন্দা ও এর সাথে জরিতদের বিচার দাবি করি। তিনি আরো বলেন-” মুজিব বর্ষে নরেন্দ্র মোদীর মতো অত্যাচারীকে বাংলাদেশের মাটিতে আমারা দেখতে চাই না।”
মানববন্ধনে উপস্থিত মাসুদুল জামান আকাশ বলেন – “ভারত সরকারের এই পৈশাচিক অত্যাচার অতি দ্রুত বন্ধ করতে হবে এবং দেশে অসাম্প্রদায়িক মনোভাব প্রতিষ্ঠা করতে হবে।” উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে ভারতের দিল্লিতে মুসলিম নিধন দাঙ্গায় ২৮ জন নিহত ও ২০০ অধিক মানুষ আহত হয়েছে।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























