কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় নব গঠিত বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ বুধবার বিকেলে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিনের নেতৃত্বে পরিষদের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে সকালে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ এস এ মালেকের সাথে সৌজন্য সাক্ষাত শেষে তাঁর বাসভবনে মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার কৃতি সন্তান অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাত, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মতিয়ার রহমান লাল্টু। মতবিনিময়কালে ডাঃ এস এ মালেক নব গঠিত কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু পরিষদ একটি আদর্শিক সংগঠন। লক্ষ্য রাখবেন কোন অনুপ্রবেশকারী এখানে যেন স্থান করতে না পারে। তিনি বলেন, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় কমিটি কর্তৃক ১০১ সদস্য বিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে এ কমিটির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।
তিনি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিনের নেতৃত্বে সকলকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। উল্লেখ্য এর আগে নবগঠিত এ পরিষদের পক্ষ থেকে ৩০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























