ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন দিবস-২০২০ উপলক্ষে বিভাগটির উপলক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের চারপাশে অভিযানটি পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান,অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন,অধ্যাপক মোহাম্মদ সেলিম,অধ্যাপক ড. ফকরুল ইসলামসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। উল্লেখ্য বিগত বছরের ধারাবাহিকতায় লোক প্রশাসন দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিভাগটি।
আগামী ২৯ তারিখ ইনডোর গেম, ১ তারিখ পিঠা উৎসব ও ৩ মার্চ লোক প্রশাসন দিবস উদযাপন করবে বিভাগটি। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বহুমুখী আয়োজনের মধ্য দিয়ে দিবসটিকে বরণের প্রস্তুতি নিচ্ছে।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























