চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় চীন ফেরত বাংলাদেশীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পায়নি চিকিৎসকেরা। চীন ফেরন ওই ব্যক্তি ট্রনসিল রোগে ভুগছে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শামীম কবির।চীন ফেরত ওই বাংলাদেশী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের হারুন আর রশিদের ছেলে হিরন(৩৫)।
হাসপাতাল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী গ্রামের হারুন আর রশিদের ছেলে হিরন ২ বছর আগে কর্মসূত্রে চীনে যায়। সম্প্রতি চীনে করোনা ভাইরাস মহামারি দেখা দিলে চলতি মাসের ১ তারিখ হিরন দেশে ফিরে নিজের বাড়ি চুয়াডাঙ্গায় আসেন। বাড়ি ফেরার কয়েকদিন পরেই হঠাৎ করেই গলা ব্যাথা ও ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত হয় প্রবাসী হিরন। এতে পরিাবরের সদস্যরা সহ এলাকাবাসি আতঙ্কিত হয়ে পড়েন। গত ২১ ফেব্রুয়ারি তিনি আলমডাঙ্গা হারদী স্বস্থ্য কপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখান থেকে হারদী স্বাস্থ্য কপ্লেক্সে কর্তৃপক্ষ তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, চীনা প্রবাসী হিরন  ট্রনসিল আক্রান্ত। তার শরীরে যাবতীয় পরীক্ষা নীরিক্ষা করানো হয়েছে। হিরনের শরীরে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব নেই। তিনি ট্রনসিলে আক্রান্ত হয়েছিলেন তবে মঙ্গলবার হিরোনকে ছুটি দেয়া হতে পারে।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে