ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেছেন, গবেষণা উচ্চ শিক্ষার প্রাণ। তিনি বলেন, পুরনো জ্ঞান আহরণ করা এবং তার আলোকে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি করাই একজন সফল মানুষের কাজ। তিনি প্রত্যাশা করে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ গবেষণার দূর্গ হয়ে গড়ে উঠেবে। ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।

আজ সোমবার দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ অর্থ বছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সুপারভাইজারদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় ড. রাশিদ আসকারী এসব কথা বলেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ, সুপারভাইজার ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মনিরুজ্জামান, প্রফেসর ড. শামছুল আলম, প্রফেসর ড. শরীফ মোঃ আল রেজা, প্রফেসর ড. মামুনুর রশিদ, প্রফেসর ড. আতিকুর রহমান, ইইই বিভাগের প্রফেসর ড. শাহজাহান আলী, প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুদ এবং আইসিটি বিভাগের প্রফেসর বিকাশ চন্দ্র সিংহ।
সভা সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ও ফোকাল পয়েন্ট ড. মোঃ নওয়াব আলী খান। উল্লেখ্য ২০১৯-২০২০ অর্থ বছরে ইসলামী বিশ্ববিবিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপ প্রাপ্ত হয়েছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























