বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট ২০২০-২০২১’ শীর্ষক আলোচনা সভা ২৩ ফেব্রুয়ারি রোববার জাতির পিতার জন্মভূমি গোপালগঞ্জ জেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।উপস্থাপক হিসেবে ছিলেন চ্যানেল আইয়ের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
এছাড়াও গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার মুহম্মাদ সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. শাহজাহান, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শফিকুর রহমান টুটুল ও সরকারী পদস্থ কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট জেলার কর্মকর্তাবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
রিফাত ইসলাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























