বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) এর ফটোগ্রাফি ক্লাব এর উদ্যোগে “Workshop on basic photography” শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল “পাস্ট ফটোগ্রাফি ক্লাব।”
২২শে ফেব্রুয়ারি শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডঃ মোঃ আনোয়ার খসরু পারভেজ এর উপস্থিতিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কেক কাটার মাধ্যমে শুভ সূচনা হয় এই ক্লাব এর। পরে ডিজিটাল কনফারেন্স রুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপ এ ফটোগ্রাফির বেসিক বিষয় নিয়ে আলোচনা করেন এহসান আলী বিশ্বাস ও সুপ্রতাপ চাকি। উক্ত ওয়ার্কশপে ফটোগ্রাফি করতে আগ্রহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ আগ্রহী শিক্ষক ও অংশগ্রহণ করেন। পরে তাঁদের সনদপত্র প্রদান করা হয়।
এছাড়াও, অনলাইন এ ফটো কন্টেস্ট এর মাধ্যমে বিজয়ী প্রথম তিনজন কে ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় এই দিন। এই ক্লাব এর সভাপতি ডঃ মোঃ নাজমুল ইসলাম ও সাধারন সম্পাদক মোঃ ফারুক আহমেদ। সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন প্রতীক পাল, আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিয় প্রমুখ।
আকরাম নয়ন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে