ইবি প্রতিনিধিঃ  একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অমর একুশ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে বাহান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এইচ কবীর, দপ্তর সম্পাদক মুরতুজা হাসান, কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রিতম মজুমদার ও নির্বাহী সদস্য মোস্তাফিজ রাকিব, আদনান প্রমুখ।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্বে প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে একটি শোক র‍্যালি বের হয়। এ র‍্যালিতে, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, কর্মকর্তা কর্মচারী, শাখা ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে