ইবি প্রতিনিধিঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বাংলা মঞ্চ সংলগ্ন আমবাগানে ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন উপাচার্য ড. মো: হারুন-অর-রশিদ আসকারী। উদ্বোধনী পর্ব শেষে বাংলা মঞ্চে দুপুর ১২টায় ভাষার মাসের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহীনুর রহমানের, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, সিন্ডিকেট সদস্য এবং মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ। বইমেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠনের স্টল রয়েছে। বেশ কয়েকজন লেখকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। আগামী ২৩ তারিখ মেলাটি সমাপ্ত হবে। মেলা চলাকালীন প্রতিদিনই থাকছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রিতম মজুমদার,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























