‘সরকার ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে লুণ্ঠিত করে একদলীয় শাসন কায়েম করেছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘আলমগীর সাহেব সবসময় এমন কথা বলেন। কিন্তু, বিএনপি গণমানুষের রাজনীতি করতে ব্যর্থ হয়েছে। তাদের নেত্রীর মুক্তি নিয়েই শুধু কথা বলে তারা।’ মন্ত্রী ড. হাছান বলেন, ‘এগারো বছর ধরে তাদের আন্দোলন দেখছি, গণমানুষের দাবি নিয়ে তো তাদের কোনো কর্মসূচি নেই। অথচ, বেগম খালেদা জিয়ার মুক্তির একটিই পথ; আইনি পথ। আর তাদের নেত্রী বেগম জিয়া বাংলা ভাষাকে কতটুকু ধারণ করেন সেটাই হচ্ছে প্রশ্ন।
তার (খালেদা জিয়া) মেট্রিকের রেজাল্ট উর্দুতে পাস ও বাংলায় ফেল।’ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আফজাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পুষ্পার্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























