নিউজ ডেস্কঃমহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর আয়োজন করেছে। ২১শে ফেব্রুয়ারি ঢাকার মোহাম্মদপুরে ইউল্যাব এর স্থায়ী ক্যাম্পাসে নির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালনও করা হয়।


ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বায়ান্নর ভাষা সৈনিক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) ফয়জুল ইসলাম।
বিভিন্ন অনুষদের প্রধান ও শিক্ষকবৃন্দ, প্রশাসনিক অফিস, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সময় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধান্জলি শেষে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























