যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি। কর্মসূচীর মধ্যে রাত ৯.৩০ টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১.০০ টায় কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি, ১১.১৫ টায় আলোচনা সভা, ১২.০১ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে শহীদদের উদ্দেশ্যে দোয়া।

রাত ১২.০১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, আবাসিক হল, বিভাগসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, ক্লাব ও শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী মাননীয় সংসদ সদস্য আরমা দত্ত। প্রধান অতিথি ভাষাসৈনিকদের পদতলে শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্যে বলেন, ‘অনেক শ্রদ্ধা আর ভালবাসার মধ্য দিয়ে বাঙালি জাতি একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে। ভাষা শহীদদের রক্তে লেখা মাতৃভাষা ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র আমরা পেয়েছি। আমরা সেই সকল ভাষািৈসনককে কখনই ভুলবো না। আজকের এই একুশের লগ্নে আপনারা শহীদদের বুকে ধারণ করবেন,বঙ্গবন্ধুকে ধারণ করবেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন।’ তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিচারণ করে আরও বলেন, আমরা গর্বিত একটি জাতি যাঁরা প্রাণ দিতে জানে কিন্তু মাথা নত করতে জানে না।।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে