ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে (রাত ১২.১ মিনিটে) কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

এ সময় তাঁর সাথে ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পূর্বে ১১.৪৫ মিনিটে প্রশাসন ভবন থেকে এক শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহন করেন। ভাইস চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ মিনার সকলের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য উন্মোক্ত করে দেয়া হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে (২০ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম ও দোয়া’র আয়োজন করা হয়। এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) এবং কালো পাতাকা উত্তোলণ করেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এ সময় তাঁদের সাথে ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।

একই সময়ে অনুরূপভাবে হলসমুহে পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ। বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে মিলাদ- মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও আম্রকাননে ৩দিনব্যাপি বই ও প্রযুক্তি উদ্ভাবনী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে