বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ মুজিববর্ষ উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২০) সকাল ১১টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়।

বেরোবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মাহবুব কবীর (অতিরিক্ত সচিব)। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব কবীর বলেন, সারাদেশের মানুষের কাছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে খুব শীঘ্র্ই রংপুর অ লে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

বেরোবি’র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: সামসুল হকের স ালনায় কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. আব্দুল আলীম, বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডবিøউসি, পিএসসি (অব.) এবং বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষার। বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান ক্যাম্পাসে এ ধরনের আয়োজনের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান । তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হলেই এই কর্মশালা আয়োজনের উদ্দেশ্য সফল হবে। বেরোবি রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডবিøউসি, পিএসসি (অব.) বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যের ভেজালরোধ ও সচেতনতা সৃষ্টিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন কর্মশালার বক্তারা।

কর্মশালায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের উপর প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে