ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ বেসরকারী সংস্থা (এনজিও) আশার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সমিতির অর্ধশতাধিক সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে ও চারজন সদস্যকে চিকিৎসার জন্য নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার সকালে আশার আশুগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন, আশা‘র জে ডি ডি মোঃ গিয়াস উদ্দিন।আশা‘র রিজিওনাল ম্যানেজার কাজী বুরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আব্দুল আহাদ ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।
বক্তৃতা করেন, আশুগঞ্জ ব্রাঞ্চ-১ এর ম্যানেজার কবির হোসেন, আশুগঞ্জ ব্রাঞ্চ-২ এর ম্যানেজার লিটন চন্দ্র শীল শর্মা ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অশোক চন্দ্র দাস প্রমুখ।
আলোচনা সভা শেষে ৪জন সদস্যকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং অর্ধশতাধিক সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া উপস্থিত সকল সদস্যকে আশার পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























