ইসলামী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন। কর্মসূচীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের পূর্ব পার্শ্বে আমবাগানে ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ৩ দিন বইমেলা ও বাংলা মে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০.৩০টায় ৩ দিনের বইমেলা ও বাংলা মে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় উপস্থিত থাকবেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা এবং সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব এস এম আব্দুল লতিফ। কর্মসূচীর শুরুতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ২০ ফেব্রুয়ারি রাতে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী-এর নেতৃত্বে এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব এস এম আব্দুল লতিফ-এর উপস্থিতিতে প্রশাসন ভবন চত্বর হতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পর্যন্ত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রী, বিভিন্ন হল, বিভিন্ন পরিষদ/ফোরাম এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহের অংশগ্রহণে শোক র্যালি অনুষ্ঠিত হবে। শোক র্যালি শেষে রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।
এ সময় উপস্থিত থাকবেন মাননীয় প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, এরপর পর্যায়ক্রমে সর্বস্তরের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন বিভাগ, বিভিন্ন হল, বিভিন্ন পরিষদ/ফোরাম এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহ ঘোষণা অনুযায়ী সুশৃংখলভাবে পুষ্পস্তবক অর্পণ করবেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ.স.ম শোয়াইব আহমাদ।
এছাড়া ২১ ফেব্রæয়ারি শুক্রবার কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম-খতিব ড. আ স ম শোয়াইব আহমদ। এছাড়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। কালো পতাকা উত্তোলন করবেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। একই সময়ে হলসমূহে হল প্রভোস্টগণ জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করবেন।
২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় মানবিক অনুষদের পূর্ব পার্শ্বে আমবাগানের বাংলামে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব এস এম আব্দুল লতিফ। সভাপতিত্ব করবেন অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন কমিটি-২০২০ এর সম্মানিত আহবায়ক ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমান।
অনুষ্ঠানে পরিবহন সময়সূচী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় কুষ্টিয়া হতে ৬টি বড়বাস, ঝিনাইদহ হতে ৩টি বড়বাস এবং শৈলকুপা হতে ২টি মিনিবাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ক্যাম্পাস ছেড়ে যাবে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭.৩০ টায় কুষ্টিয়া হতে ২টি বড় বাস, ঝিনাইদহ হতে ১টি বড় বাস ও শৈলকুপা হতে ১টি মিনিবাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে। অনুষ্ঠান শেষে ক্যাম্পাস হতে একসঙ্গে ছেড়ে যাবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























