জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মরণিকা প্রকাশ, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রদান। আজ সোমবার সকালে আইন অনুষদের সম্মেলন কক্ষে কর্মসূচির অংশহিসেবে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।

উদ্বোধনী বক্তৃতায় ড. সেলিম তোহা বলেন, বঙ্গবন্ধুকে আমাদের জানতে হবে, চিনতে হবে এবং তাঁর আদর্শ আমাদেরকে বুকে ধারণ করতে হবে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন এবং আয়োজক কমিটির আহবায়ক আইন বিভাগের সহযোগী অধ্যাপক আরমিন খাতুন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি, তাৎখনিক একক অভিনয়, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আইন বিভাগের প্রফেসর ড. রেবা মন্ডল, বাংলা বিভাগের প্রফেসর ড. রবিউল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন জাহিদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিচুর রহমান, আল-ফিকহ্ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন ও আমজাদ হোসেন।

তিন পর্বের এ অনুষ্ঠান পরিচালনা করেন ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাহিদা আক্তার, বনানী আফরিন ও মেহেদী হাসান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে