কোভিড-নাইনটিন দ্রুত শনাক্তে বাংলাদেশকে ৫০০ কিট দিচ্ছে চীন সরকার। অন্যদিকে করোনাভাইরাসের জন্য চীনকে হ্যান্ড স্যানেটাইজার, মাস্ক ও হাত মোজা পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আরও জানান, উহানে আটকা পড়া ১৭১ জন বাংলাদেশিকে সরকারি খরচে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং চীন সরকারের দেয়া এই উপহারের কপি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন। করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমবেদনা প্রকাশ করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে দেয়া চিঠির কপি লি জিমিংকে দেয়া হয়।

রাষ্ট্রদূত জানান, করোনাভাইরাস শনাক্তে চীন সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে ৫০০ কিট উপহার দেয়া হয়েছে। এসব কিট দিয়ে ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে। আগামী দুই দিনের মধ্যে কিটগুলো বাংলাদেশে পৌঁছাবে।অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, সিঙ্গাপুর ছাড়া এখন পর্যন্ত অন্য কোথাও এ রোগে আক্রান্ত হননি কোনো বাংলাদেশি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে