ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি বছরের ধারাবাহিকতায় বাংলা বিভাগের আয়োজনে শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার বসন্ত উৎসব পালিত হয়েছে। রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরিহিত শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বাসন্তী শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে বাংলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারী বলেন ঋতু ও জীবগত দিক থেকে বাংলাদেশ সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ।
এই ঋতুবৈচিত্র আমাদেরকে লেখক, কবি ও সঙ্গীত শিল্পী বানিয়েছে। আলোচনা সভা শেষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

![iiuu]](https://i0.wp.com/bdtimesnews.com/wp-content/uploads/2020/02/iiuu.jpg?resize=747%2C341&ssl=1)























