বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর ‘সমাজবিজ্ঞান জার্নাল’ এর মোড়ক উম্মোচন করা হয়েছে।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০১৯) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সমাজবিজ্ঞান বিভাগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত জার্নালটির মোড়ক উম্মোচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান এবং জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও জার্নালটির আনুষ্ঠানিক মোড়ক উম্মোচন করেন। জার্নালটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম রব্বানী সরকার, প্রভাষক এ. বি. এম. নুরুল্লাহ্, সুমাইয়া তাহসিন হামিদা, ইয়াসমিন সুলতানা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ কাজী রেজুয়ান হোসেন, সহকারী অধ্যাপক রাজিয়া সুলতানা এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‘সমাজবিজ্ঞান জার্নাল’-এর ভলিউম-১, নম্বর-৩ (সেপ্টেম্বর-২০১৮) এতে মোট পাঁচটি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে