নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে ( নোবিপ্রবি) বসন্ত উৎসব ১৪২৬ উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সম্মুখে এ উপলক্ষে র‌্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২০) সকালে নোবিপ্রবি বাংলা বিভাগ আয়োজিত ওইসব অনুষ্ঠানমালার উদ্বোধন করেন নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

এসময় অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন, বাংলাবিভাগের চেয়ারম্যান ও উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমানসহ নোবিপ্রবি বাংলা ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে