বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ যোগদানকৃত তৃতীয় ব্যাচের নতুন কর্মচারীবৃন্দের দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২০) সন্ধ্যায় ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (বশেফমুবিপ্রবি) এর উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুুদ্দিন আহমেদ এবং কোর্স সমন্বয়ক ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পরিচালনা পর্ষদ এর সদস্য ড. সাবের আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বশেফমুবিপ্রবি উপাচার্য বলেন, পেশাগত জীবনে সফলতার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর এই ধরনের প্রশিক্ষনের উদ্যোগ কর্মচারীদের আরো দক্ষ করে গড়ে তুলতে বলিষ্ঠ ভূমিকা রাখবে । প্রফেসর ড. সৈয়দ সামসুুদ্দিন আহমেদ বলেন, বেরোবি’র নবনিযুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ দেশের সব পাবলিক বিশ^বিদ্যালয়ের জন্য অনুকরণীয়। সভাপতির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ তৃতীয় ব্যাচের কর্মচারীবৃন্দ প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগিয়ে ব্যক্তিজীবনে সফলতার পাশাপাশি বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিবেন বলে আশা প্রকাশ করেন।

সমাপনী অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য কর্মচারীবৃন্দকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। উল্লেখ্য, তৃতীয় ব্যাচের দুই মাসের প্রশিক্ষণে অংশ নেয়া কর্মচারীবৃন্দরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর মো: মনজুরুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো: ছালাউদ্দিন, নিরাপত্তা হাবিলদার মো: রুহুল আমিন, ফটোগ্রাফার এস এম শাহনেওয়াজ কবির, ক্লিনার মো: ছালাউদ্দিন আহমেদ, মেশিন অপারেটর কাউছার আহমেদ এবং এমএলএসএস আশিকুর রহমান সজিব ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে