কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে প্রতিষ্ঠিত তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লি:’র সহযোগীতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ছানি অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকার সময় থেকে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও ছানি অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। উক্ত ফ্রি চক্ষু চিকিৎসা ও বিনামুল্যে ছানি অপারেশনের আয়োজন করেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার। দিনব্যাপী বিশেষজ্ঞ তিনজন ডাক্তার প্রায় দুই হাজার রোগীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞ ডা: খান নাহিদ মুরাদ অনিক, ডা: এ কে আজাদ সুমন ও কুষ্টিয়ার দৃষ্টি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের ডা: মো: মাহফুজুল হক। উক্ত তিনজন ডাক্তার দিনব্যাপী নিরলস পরিশ্রম করে দুস্থ ও অসহায় রোগীদের বিনামুল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন হেলথকোয়ার ফার্মাসিউটিক্যাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আলাউদ্দিন নগর শিক্ষাপল­ীর রূপকার ও প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. আলাউদ্দিন আহমেদ।

তারপর শুরু হয় ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও বিনামুল্যে ছানি অপারেশনের কার্যক্রম সকাল ১০ঘটিকা থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত চিকিৎসা সেবায় সকল প্রকার পরীক্ষা নীরিক্ষা করনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও এক ঝাক সেবিকা দিনভর কার্যক্রম চালিয়ে গেছে। এক দিনের মধ্যেই সকল প্রকার পরীক্ষা করে বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদেরকে ব্যবস্থাপত্র প্রদান করেন।
উপরোক্ত ডাক্তারগন দানবীর আলাউদ্দিন আহমেদের আমন্ত্রনে সাড়া দিয়ে তার মায়ের নামে প্রতিষ্ঠিত তহিরন নেছা হাসপাতালে দিনব্যাপী নিরলসভাবে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং বাছাইকৃত অস্ত্রপাচারযোগ্য সকল চক্ষু রোগীর সকল খরচ বহন করবে দাতা সংস্থা দি ফ্রেন্ড হলোজ ফাউন্ডেশন।

কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে