“পড়ব বই গড়ব দেশ’ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগার। বেলা ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর সমবেত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং লাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। র‌্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে গ্রন্থাগারিক (ভারঃ) মু. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন। বক্তব্য রাখেন অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান এবং লাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল আলিম।

অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের শাখা কর্মকর্তা মোঃ আরিফুল হক।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে