মেহেরপুর প্রতিনিধিঃ বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‌্যালিটি জেনারেল হাসপাতাল থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন করে সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে আলোচনা সভা সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাস। প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ।

মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে