ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেছেন, সাফল্য নিদিষ্ট কোন বিষয়ে উপর ভিত্তি করে হতে পারেনা। যে কোন বিষয়ের উপর সাফল্য আসতে পারে। তাই তোমরা যে যে বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ তা মেনে নিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবং আগ্রহ, আনন্দ ও ভালবাসার সাথে অধ্যয়ন করে জীবনে সাফল্য অর্জন করতে হবে। তিনি বলেন, তোমাদের মধ্যে ভীশন থাকতে হবে, নিন্দুকদের কথায় নিরুৎসাহিত হবে না, কোন কাজ কখনই পরিত্যাগ করো না, কখনই বিফল মনোরথ হয়ো না এবং যতটুকু পারো অন্যের জন্য এবং দেশের জন্য কিছু করো। আমার এই ৫টি পরামর্শ যদি তোমরা গ্রহণ করো তাহলে অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। জীবনে প্রতিষ্ঠিত হতে বিখ্যাত মানুষদেরকে অনুসরন করতে শিক্ষার্থীদের আহবান জানান ড. রাশিদ আসকারী।

ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর এমেরিটাস ড. অরুণ কুমার বসাক। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ড. শাহিনুর রহমান বলেন, তোমরা অত্যন্ত ভাগ্যবান। মুুজিববর্ষে তোমরা বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়েছ। তোমরা গর্ব করে বলতে পারবে আমরা মুজিববর্ষে বিশ^বিদ্যালয়ের ছাত্র।
অপর বিশেষ অতিথি ড. মোঃ সেলিম তোহা বলেন, আত্মবিশ^াস, মনোবল, অধ্যাবসায় ও প্রজ্ঞা নিয়ে তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে। আমরা শিক্ষিত জীবন বোধ আলোকিত মানুষ হিসেবে তোমাদেরকে দেখতে চাই।
মুখ্য আলোচক ড. অরুণ কুমার বসাক বলেন, আমরা লক্ষ্য করেছি দুর্বল শিক্ষকদের কারণে আজ ছাত্ররা দুর্বল হচ্ছে। শিক্ষকরা সব জানবে এমন কথা নয়। তবে না জানলে তা প্রকাশ করতে হবে এবং সত্য কথা বলতে হবে। তা না হলে জাতি এগুতে পারবে না। তিনি বলেন, পৃথিবীর উন্নত কোন দেশের থেকে আমাদের মেধা কম নয়। আমাদের অনেকেই পৃথিবীর বুকে ইতোমধ্যে বিভিন্ন বিষয়ের উপর মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, তোমরা জ্ঞান দান করবে, জ্ঞান দান করলে কেউ গবীর হয় না।
ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আক্তার ও বনানী আফরিনের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স ডিভিশন এর পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, নবাগত শিক্ষার্থী আইন বিভাগের ওনাম চাকমা এবং ফার্মেসী বিভাগের তাওহিদ ইসলাম। অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























