আজ রবিবার (০২ ফেব্রুয়ারি ২০২০) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলা ভাষাসহ সকল ভাষাকে সম্মান জানিয়ে ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম কর্মদিবসে বাংলা বিভাগ আয়োজন করে ভাষা পদযাত্রা-২০২০।
এতে ভাষা বিষয়ক সচেতনতামূলক সাজসজ্জা নিয়ে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী পদযাত্রায় অংশগ্রহণ করে। পদযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক ড. এমডি মাসুদ রহমান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























