ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আজ ১ জানুয়ারী ২০২০ খ্রীঃ শনিবার  সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় নব-নির্মিত  ব্রাহ্মণবাড়িয়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, সদর-৩ বিজয়নগর আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংঘঠক  আলহাজ্ব জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে এ হাসপাতালের শুভ-উদ্বোধন করেন।ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম নির্মিত ২৫০ শর্য্যা  ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, জেলা পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান খান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, জেলা সিভিল সার্জন ডাঃ শাহ আলমসহ প্রমুখ।

প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনার শিপ প্রজেক্টের মাধ্যমে নির্মিত হাসপাতালে ১০টি নির্বিড় পর্যবেক্ষণ কেন্দ্র, (আইসিইউ)   ও ১০টি হৃদযন্ত্রের নির্বির পরিচর্যা কেন্দ্র, (সিসিইউ) ও পাঁচটি (পিসিসিইউ) ইউনিট চালু হয়েছে।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে