জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশহিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের নব গঠিত কমিটি।

৩০ জানুয়ারি দুপুরে ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহ্বুবুর রহমান এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদেন শেষে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারবর্গের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় ইবি বঙ্গবন্ধু পরিষদের দু’শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে