জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান) ভর্তিকৃত ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ আগামী ৩রা ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে।
উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে রেজিস্টার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবির। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর ড.মুহাম্মদ জাফর ইকবাল।
৩রা ফেব্রুয়ারী(সোমবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের “গাহি সাম্যের গান” মুক্তমঞ্চে নবীন বরণ অনুষ্টান অনুষ্ঠিত হবে এবং একই দিন থেকে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























