ইবি প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরিফিন এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ৷

এসময় তারা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। সেখানে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শামসুল ইসলাম জোহা, আব্দুর রশিদ বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড আনোয়ারুল হক স্বপন, মীর মোর্শেদুর রহমান।

পাশাপাশি কুষ্টিয়া জেলা ও ঝিনাইদহ জেলা শাখার কমিটির নেতারাও শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার টুংগীপাড়ায় এ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সংঠনটির নেতাকর্মীরা।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে