মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কমিউনিটি ক্লিনিকের ওয়াস রক্ষণাবেক্ষণ, নলকূপের পানি আর্সেনিক পরীক্ষা করা,৭৪ টি বিদ্যালয় স্যানিটেশন ন্যাপকিন বিতরণ, বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ৩৮ টি হুইল চেয়ার প্রদান ও ২৯ টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবস্থাপনা বিষয়ে এলজিআই লেড ওয়াস ইন হেলথ প্রকল্পের অর্জন ও শিখন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সিডিপির হলরুমে ওয়াটার এইডের সহযোগীতায় এসকেএস ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, ওয়াটার বাংলাদেশের হেড অফ প্রোগ্রামার আফতাব ওপেল প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসকেএস ফাউন্ডেশনের পরিচালক জোসেফ হালদার, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নরফিকউল আলম, জেলা কন্যা শিশু এ্যাভোকেসিভ ফরামের সভাপতি সিরাজুল ইসলাম, ইউপি সদস্য সুফিয়া খাতুন, এসকেএস ফাউন্ডেশনের প্রোজেক্ট কো অডিনেটর মিজানুর রহমান ও এনামুল হক প্রমূখ।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














