জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ইসলামী বিশ^বিদ্যালয়ের “মুজিববর্ষ ২০২০” ডায়েরির মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ দুপুরে প্রশাসন ভবনের সভাকক্ষে এ ডায়েরির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়েরি কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক।
অনুষ্ঠান পরিচালনা করে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























