চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চীনের করোনা ভাইরাস বাংলাদেশে প্রতিরোধে সতর্কতমূলক প্রস্তুতির জন্য চুয়াডাঙ্গা জয়নগর সীমান্তে ৬ সদস্য বিশিষ্ঠ একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সোমবার সকালে মেডিকেল টিম সীমান্তে বসানোর সত্যতা নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন মারুফ হাসান। মেডিকেল টিমের সদস্যরা ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিভিন্ন পরিক্ষা নিরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস পরিক্ষা করছেন। এদিকে বাংলাদেশের আন্তজার্তিক রেল ষ্টেশন চুয়াডাঙ্গা দর্শনা রেল ষ্টেশনেও জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বসানো হয়েছে একটি মেডিকেল টিম। ষ্টেশনে ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেনে বাংলাদেশে আসা ভারতীয় যাত্রীদের সাস্থ্য পরিক্ষা করছে তারা।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জয়নগর সীমান্ত দিয়ে প্রতিদিন ১২০০ থেকে ১৫০০ ও দর্শনা আন্তজার্তিক রেল ষ্টেশন দিয়ে ট্রেনে বিভিন্ন দেশের যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করে। চীনের করোনা ভাইরাস প্রতিরোধে জেলার এই দুই সীমান্ত চেকপোষ্টে মেডিকেল টিম বসানো হয়েছে। সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডাক্তার শাকিল আরসালনকে প্রধান করে ৬ সদস্যর একটি টিম করা হয়েছে যাত্রীদের স্বাস্থ্য পরিক্ষার জন্য। ভারতের গেদে সীমান্তে এখনো কোন ধরনের স্বাস্থ্য পরিক্ষা বা করোনা সম্পর্কে যাত্রীদের কোন নির্দেশনা না দেয়া হলেও চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তে এ ভাইরাস সম্পর্কে যাত্রীদের নির্দেশনা দেয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার মারুফ হাসান বার্তা২৪.কমকে বলেন চুয়াডাঙ্গায় সড়ক ও রেলপথ দিয়ে ভারত ও বাংলাদেশের যাত্রীরা আসা যাওয়া করে। যেসব যাত্রীদের স্বাস্থ্য পরিক্ষার জন্য মেডিকেল টিম করা হয়েছে। যদিও আমাদের দেশে এই ভাইরাস আসার সম্ভাবনা ভুবই কম তবুও আগাম করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সতর্ক আবস্থানে রয়েছি।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে