জাককানইবি প্রতিনিধিঃ নিজস্ব বাস চাই,হল চাই,মসজিদ মন্দির চাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে আন্দোলন।পরিবহন সংকট, বিভিন্ন নিয়োগে অসচ্ছতা, আবাসন সংকটসহ নানান সমস্যা সমাধানে দেয়া প্রতিশ্রুতি না রক্ষা করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় পরিবহণ সংকট, উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী বাস না দেওয়া, প্রকট হারে আবাসন সংকট, চাকরি নিয়োগে অনিয়মের অভিযোগ, মসজিদ-মন্দিরের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মুলফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এর পরে তারা নানা স্লোগান দিতে দিতে অবস্থান নেয় জয় বাংলা চত্ত্বরে। বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসেএকত্র হতে থাকে। “প্রশাসনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও” নানা স্লোগানে মুখরিত করেছে জয়বাংলা ভাস্কর্য চত্ত্বর।প এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতবছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ৪টি নিজস্ব বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পেলাম না। অবশ্য শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও আদতে বাস্তবায়ন করার কোনো দৃশ্য মান কিছুই দেখা যায়নি বলে জানান তারা।

দাবী না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেনপ বলে জানান। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ চলমান। প্রায় দু বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেন নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।

আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে