বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি, ২০১৯) বিকালে বেরোবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে সভাটি বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত হয়।

বাজেট পর্যালোচনা সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতি: দায়িত্ব) মো: শাহ আলম, বেরোবি বাজেট শাখার উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলম, বেরোবি পিএস টু ভিসি ও উপ-রেজিস্ট্রার (একাডেমিক) মো: আমিনুর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো: রফিকুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো: সাজেদুর রহমান ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে