চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। মাধ্যমিক পর্যায় থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে দুপুর দুইটা পর্যন্ত। ভোট শুরুর পর থেকে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আট সদস্যের স্কুল কেবিনেট।নিয়মানুযায়ী প্রত্যেক ভোটার প্রত্যেক শ্রেণিতে একটি করে এবং সর্বোচ্চ তিনটি শ্রেণিতে দুইটি করে মোট আটটি ভোট দিয়েছে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























