ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্সে নতুন এম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। গতকাল বুধবার সকালে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে উক্ত এম্বুলেন্স সার্ভিসটি আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম।এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূপুর সাহা।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ , মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি।
এছাড়াও উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক আল-মামুন,মোঃহাবিব সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ, হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী ও সরকারের সদিচ্ছার কারণেই আজ এ কাজটি করা সম্ভব হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে খুব গুরুত্ব দিয়ে দেশের জনগনের সেবার প্রতি বিশাল অবদান রাখছে। তিনও আরও বলেন, ইতিমধ্যেই এ হাসপাতালে একটি প্যাথলজি বিভাগ, হৃদরোগের ডাক্তার সরকারের তরফ থেকে প্রদান ও নিয়োগ দেওয়া হয়েছে।
আরো কিছু স্পেশিয়ালিষ্ট নিয়োগ দেওয়া হবে।তিনি আরো বলেন,এ হাসপাতালের সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে এবং এ এলাকার মানুষের স্থ্যাস্থ্য ও চিকিৎসা খাতকে আরও অনেক দুর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।সভা শেষে ফিটা কেটে নতুন এম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














