মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে টেকনিক্যাল স্কুল প্রাঙ্গণে নবম শ্রেণির শিক্ষার্থীদের বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজুল বারী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক রফিক উল আলম, সিআইএ শামিমুল কবির, রঞ্জিত কুমার মন্ডল প্রমূখ ।

অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং নবাগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানটি স ালনা করেন এ এইচ এম শরিফুল আলম, মৌসুমী আক্তার।

মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে