সরকার দলীয় লোকদের নিয়ে নির্বাচন কমিশন গঠন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাতে জিয়া পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়ে একথা জানান তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি সব দলের প্রস্তাব বিবেচনা করে ইসি গঠন করবেন বলেও আশা বিএনপি চেয়ারপার্সনের।

গুলশান অফিসে জিয়া পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তিনি বলেন রাষ্ট্রপতি কোনো দলের নয়, দেশের। আর সে কারণেই বিশেষ কোনো দলের দ্বারা প্রভাবিত না হয়ে তিনি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করবেনও আশা তার।

কোনো সামরিক সরকার ক্ষমতা দখল করলে, আওয়ামী লীগ তাদের সমর্থন দেয় বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। বলেন এরশাদকেও নিজেদের স্বার্থেই পাশে রেখেছে তারা। গণতন্ত্রহীনতার মধ্যে দেশ চলতে পারে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন জানান, ক্ষমতায় যাওয়া নয়, মানুষের ভোটের অধিকার ফেরানোই বিএনপির মূল লক্ষ্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে