কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরে প্রতিষ্ঠিত তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে আলাউদ্দিন আহমেদ অ্যাজমা, সিওপিডি ও পালমোনারী রিহ্যাব সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের পর ঢাকা থেকে আগত একঝাক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন এলাকার মানুষের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, আলাউদ্দিন নগর শিক্ষাপল্লীর রূপকার ও প্রতিষ্ঠাতা আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. আলাউদ্দিন আহমেদ। গত শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় আলাউদ্দিন আহমেদ অ্যাজমা, সিওপিডি ও পালমোনারী রিহ্যাব সেন্টারের শুভ উদ্বোধন করেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ড. আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা: এ এফ এম আমিনুল হক রতন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডা: সালেক মাসুদ, ডা: জিএম মনসুর হাবিব, ডা: রওশন আলম। গত শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় ফিতা কেটে উক্ত সেন্টারের শুভ উদ্বোধন করেন এসময় আলাউদ্দিন নগরসহ বিভিন্ন এলাকার পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন।

তারপর শুরু হয় ফ্রি চিকিৎসা সেবা সকাল ৯ঘটিকা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত চিকিৎসা সেবায় সকল প্রকার পরীক্ষা নীরিক্ষা করনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও এক ঝাক সেবিকা দিনভর কার্যক্রম চালিয়ে গেছে ও তাদের সাথে প্রত্যক্ষভাবে সহযোগীতা করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীরা। এক দিনের মধ্যেই সকল প্রকার পরীক্ষা করে বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদেরকে ব্যবস্থাপত্র প্রদান করেন।

ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে ছিলেন অধ্যাপক ডা: বি.ডি বিধূ, ডা: জিএম মনছুর হাবিব, ডা: অজয় কুমার রায়, ডা: রওশন আলম, ডা: শিহাব উদ্দিন, ডা: সালেহ আহমেদ শাওন, ডা: জাহাজ্ঞীর কবির, ডা: রাজিবুল ইসলাম রাজন, ডা: শেখ মোস্তফা খোকন, ডা: এস এম আব্দুল্লাহ্ আল মামুন, ডা: তাসমিহ্ আহমেদ হুমা, ডা: তাহরিমা বিনতে ইসলাম, ডা: এ, এন, এম ওয়াহিদুজ্জামান, ডা: তাসলিমা আক্তার, ডা: নওরীন, ডা: চ ল মাহমুদ, ডা: সাইফুল ইসলাম, ডা: সাদিয়া আফরিন রূপা, ডা: রুবাইয়াত শারমিন ও ডা: তামান্না মানসুরা।
উপরোক্ত ডাক্তারগন দানবীর আলাউদ্দিন আহমেদের আমন্ত্রনে সাড়া দিয়ে আলাউদ্দিন আহমেদ অ্যাজমা, সিওপিডি ও পালমোনারী রিহ্যাব সেন্টারের শুভ উদ্বোধনের দিন তার প্রতিষ্ঠিত তহিরন নেছা হাসপাতালে দিনব্যাপী নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে গেছেন।ফ্রি চিকিৎসা সেবার আয়োজনে ছিল বাংলাদেশ প্রাইমারী কেয়ার রেসপিরেটোরী সোসাইটি ও তহিরন নেছা হাসপাতাল। সার্বিকভাবে পরিচালনা করেন ডা: আব্দুল্লাহ আল মামুন তুষার এবং সার্বিক সহযোগীতা করেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লি:। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে প্রায় ৫ শতাধিক রোগীকে সেবা প্রদান করেন ফ্রি অ্যাজমা চিকিৎসা ক্যাম্প।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














